ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

স্ত্রীর অনুপস্থিতিতে নিজের মেয়েকে একা পেয়ে ধর্ষণেরচেষ্টা, গ্রেফতার বাবা

চুয়াডাঙ্গা পৌর এলাকার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগের মামলায় বাবা এনামুল হক জনিকে (৪০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।সোমবার (১৭ মার্চ) রাতে ঝিনাইদহের কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার সন্ধা সাড়ে ৭টার পৌর এলাকার জাফরপুরের পাওয়ার হাউসপাড়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগের জের ধরে জনির বাড়ি ঘেরাও করে স্থানীয় ক্ষুব্ধ জনতা। বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জনি একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী। এর আগেও তার একাধিক বিয়ে হয়েছিল। জনির আগের স্ত্রীর একটি কন্য সন্তান রয়েছে। ১৪ বছর বয়সী ওই মেয়ে মাদরাসায় পড়াশুনা করে। বিভিন্ন সময় সেই মেয়েকে কু-নজর ও কু-প্রস্তাব দিত।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর স্ত্রীর অনুপস্থিতিতে নিজের মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণেরচেষ্টা চালান জনি। তখন কৌশলে নিজেকে রক্ষা করে মেয়েটি। লোকলজ্জার ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে তার এক বান্ধবীকে বলে দেয় সে। এরপর গত ১৪ মার্চ কর্মস্থল থেকে বাবার বাড়িতে ফেরার কথা শুনে ঘরে থাকা কয়েকটি প্যারাসিটামল ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় তাকে। তখন বিষয়টি ছড়িয়ে পড়ে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ওই মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার। রুজুর দুই ঘণ্টার মধ্যে থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঝিনাইদহের কালিগঞ্জের কাশিপুর গ্রামের মামা বাড়ি থেকে আসামি জনিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

স্ত্রীর অনুপস্থিতিতে নিজের মেয়েকে একা পেয়ে ধর্ষণেরচেষ্টা, গ্রেফতার বাবা

আপডেট সময় ১০:৫৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫