ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

গুলি ও ভারতীয় শাড়িসহ ডিবি পুলিশের ২ কনস্টেবল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ২ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শহরের কাউতলী এলাকাস্থ ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে ২ কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাদী জেলা গায়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর সোহেল আহমদ।

গ্রেপ্তার কনস্টেবলরা হচ্ছে– শাখাওয়াত ও সোহরাব। জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকাস্থ বাসা থেকে গ্রেপ্তার করে বলে বুধবার নিশ্চিত হওয়া গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে গণমাধ্যমকে ব্রিফ করবেন।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, ‘দুই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। তদন্তে ঘটনার রহস্য বেরিয়ে আসবে।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

গুলি ও ভারতীয় শাড়িসহ ডিবি পুলিশের ২ কনস্টেবল গ্রেফতার

আপডেট সময় ০৭:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫