ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন

চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে দলগুলো শেষ প্রস্তুতি সারছে। পিছিয়ে নেই বাংলাদেশ দলও। মিরপুরের অনুশীলন মাঠে ব্যাটে-বলে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। আনুষ্ঠানিকভাবে আজ বুধবারই অনুশীলন শেষ করবে টাইগাররা।অবশ্য অনুশীলন শেষ করার আগেই বাংলাদেশ পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এদিন ফটোসেশন হয়। ফটোসেশনে স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন। আরো ছিলেন প্রধান ফিল সিমন্স, সহকারী কোচ সালাহউদ্দিন ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদসহ অন্য কোচিং স্টাফরা।

বাংলাদেশের সম্প্রতি পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। গত বছর ৯ ওয়ানডে খেলে ৬টিতে হেরেছে, সর্বশেষ দুটি সিরিজেও হার। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হয়েছে ধবলধোলাই। আর যাদের সঙ্গে তুলনা চলছে, সেই আফগানিস্তানের কাছেও বাংলাদেশ সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে।

উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আগামীকাল দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশ্যে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা।

পরের ম্যাচ পাকিস্তানে যাবে বাংলাদেশ।সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে টাইগারদের।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন

আপডেট সময় ০৩:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫