ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

কোয়ার্টার থেকে ডিবির এএসআই’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সাড়ে ৩টার দিকে হেলেনাবাদ সরকারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পুলিশ সদস্যের নাম মো. আমিনুল ইসলাম (৩৯)। তিনি নওগাঁর মান্দা উপজেলার জোঁকাহাট শিবনগর এলাকার মৃত আজিম উদ্দিন প্রামানিকের ছেলে। আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) এএসআই হিসেবে কর্মরত ছিলেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হেলানাবাদ এলাকায় সরকারি কোয়ার্টারে বসবাস করতেন আমিনুল। ভোর সাড়ে ৩টার দিকে সরকারি এম্বুলেন্সযোগে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টা ৫০মিনিটে সময় তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার পূর্বের কোনো নোট পাওয়া যায়নি। লাশ পুলিশ লাইনে রাখা হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

কোয়ার্টার থেকে ডিবির এএসআই’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫