ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর বাণিজ্য মেলা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ৩ বন্ধুর

নওগাঁ থেকে বাণিজ্য মেলা দেখে বাড়ি ফেরার পথে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁর পার্শ্ববর্তী বগুড়ার সান্তাহার রাধাকান্ত হাটের বাঁশহাটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কানচগাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে হোসাইন (১৯), মাস্টার পাড়া এলাকার মন্জুয়ারার ছেলে মিথন (১৯) এবং একই এলাকার জিয়ার ছেলে নেওয়াজ (২০)।

নিহত হোসাইনের জমজ ভাই আল হাসান কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ভাইসহ ৯ জন বন্ধু মিলে তিন মোটরসাইকেলে করে নওগাঁ বাণিজ্য মেলায় এসেছিলাম। মেলা দেখে দুপচাঁচিয়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম আমরা। নওগাঁ-বগুড়া মহসড়কের সান্তাহার রাধাকান্ত হাঁটের বাঁশহাটি এলাকায় ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করে ওই মোটরসাইকেল। এমন সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলে থাকা আমার যমজ ভাইসহ তিনজনের মৃত্যু হয়। আমরা সান্তাহার পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বাড়ি বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমদের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। উদ্ধার কাজ শেষ করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে মরদেহ তিনটি হস্তান্তর করা হয়েছে। তাদের সকলের বয়স ১৯-২০ বছরের মধ্যে হবে। তারা নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। আর ঘাতক ট্রাক জেলার রাণীনগরের দিকে আসছিল।’

ঘটনাস্থলে উপস্থিত সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসআই আজিমুল হক জানান, নিহত তিনজনসহ অন্যরা নওগাঁ থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এর মধ্যে একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। তারা আসার সময় একটি ঢাকা কোচ ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন ওই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর বাণিজ্য মেলা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ৩ বন্ধুর

আপডেট সময় ১০:২৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫