ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

তিন দেশ থেকে ৬৩৯ কোটি টাকার সার কিনবে সরকার

 সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং মরক্কো থেকে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৬৩৯ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৮০০ টাকা। এর মধ্যে ২৫২ কোটি টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার, ১৩৬ কোটি ৫৩ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার এবং ২৫২ কোটি ৬৩ লাখ টাকায় ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে।

এই সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (১৫ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২৬ কোটি ৩১ লাখ ৬৮ হাজার ৯০০ টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন কর্তৃক সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিনেটিস কোম্পানি থেকে পঞ্চম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২৬ কোটি ৩১ লাখ ৬৮ হাজার ৯০০ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি এসএ থেকে ১০ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৫১ কোটি ৯৭ লাখ টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অন্য এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় মরক্কোর ওসিপব এসএ থেকে ১২তম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১৩৬ কোটি ৫৩ লাখ টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

তিন দেশ থেকে ৬৩৯ কোটি টাকার সার কিনবে সরকার

আপডেট সময় ০৭:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩