ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাস-অটোরিকশা সংঘর্ষ; নিহত ৫

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএসজিচালিত অটোরিকশার সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের বোয়ালখালীর রাইখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দে’র ছেলে বাবুল দে (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান সড়কে পটিয়াগামী দ্রুতগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে দুজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, অটোরিকশাটিতে চালকসহ ছয়জন যাত্রী ছিলেন। বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালী উপজেলার একটি দরবারে এসেছিল। সকালে বাসটি বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটির চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাস-অটোরিকশা সংঘর্ষ; নিহত ৫

আপডেট সময় ১১:৩৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩