ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধান্ত বদলের দাবি সৌদি দূতাবাসের

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট তৃতীয় একটি পক্ষের মাধ্যমে জমা নেওয়ার বিষয়ে সৌদি আরব দূতাবাসের নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ—বায়রা।

দেশের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠনটি বলছে, পাসপোর্ট জমা নিতে শাপলা সেন্টার নামক একটি প্রতিষ্ঠান নিয়োগ করে রিক্রুটিং এজেন্সিগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। সৌদি মিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা পাসপোর্ট জমা দেবেন না।

রাজধানীর একটি হোটেলে শনিবার বায়রার এক জরুরি সভা থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মো. আবুল বাসার।

পাসপোর্ট গ্রহণ ও ভিসা স্ট্যাম্পিংয়ের বিষয়ে ‘শাপলা সেন্টার’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে সৌদি দূতাবাস। ১৫ অক্টোবর থেকে আর কোনো পাসপোর্ট সরাসরি রিক্রুটিং এজেন্টের কাছ থেকে নেওয়া হবে না বলেও জানানো হয়েছে।এই তৃতীয় পক্ষের পাসপোর্ট জমার বিষয়ে আপত্তি তুলেছে বায়রা। সংগঠনটি বলছে, অসৎ কোনো উদ্দেশ্য থেকে কেউ সৌদি দূতাবাসকে এই পরামর্শ দিয়েছে। সৌদি মিশনকে আপত্তি জানানোর পরও তারা বিষয়টি আমলে নেয়নি।

বায়রা সভাপতি মো. আবুল বাসার বলেন, ‘আমাদের প্রশ্ন সৌদি অ্যাম্বেসির মাথায় এই তৃতীয় পক্ষকে নিয়োগের বিষয়টি ঢোকালো কে? এখানে কারও না কারও অসৎ উদ্দেশ্য রয়েছে। সৌদি দূতাবাস মানুষের জটলা নিয়ে সমস্যা মনে করলে তারা সেটি বায়রার ওপর ছেড়ে দিতে পারে। আমরা নিজেদের খরচে জায়গা তৈরি করে কাজটি করবো।’

এই প্রস্তাব সৌদি আরব দূতাবাসের কাউন্সিলরের কাছে দিয়েছেন জানিয়ে বায়রা সভাপতি বলেন, ‘আমরা প্রস্তাব দিলাম, তিনি কোনো জবাব দেননি। এরপর দেখলাম তারা আমাদের প্রস্তাব আমলে না নিয়ে শাপলা সেন্টারের মাধ্যমে পাসপোর্ট জমা দিতে নোটিশ পাঠিয়েছেন।’

ট্যাগস

সিদ্ধান্ত বদলের দাবি সৌদি দূতাবাসের

আপডেট সময় ০৬:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২