ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট

মুনিরা মাহজাবিন মিমো নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে তার মরদেহ পায়।  মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে বাড্ডা থানা পুলিশ উত্তর বাড্ডা পূর্বাচল উদয়ন ম্যানশন ১০ নম্বর লেনের ৫৯০ নম্বর বাড়ির নবম তলা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মুনিরা মাহজাবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ২০১৯-২০ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাবার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। বাড়ি মাদারীপুর শীবচর উপজেলার ডাইয়ারচর। মুনিরা মাহজাবিন বাবা-মায়ের সঙ্গে বাড্ডাতেই থাকতেন।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা উল্লেখ করেন, বাসাটির এ-৯ নম্বর ফ্ল্যাটে পরিবারের সাথে থাকতেন মুনিরা। বাসায় দরজা বন্ধ করে পরিবারের সবার অগোচরে ফ্যানের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। টের পেয়ে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় থেকে নিচে নামান। পরবর্তীতে খবর পেয়ে বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনিরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। 

গুলশান জোনের (বাড্ডা) এডিসি জুয়েল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাওয়া চিরকুটের ভিত্তিতে বিভাগের এক শিক্ষককে প্রাথমিকভাবে হেফাজতে নেয়া হয়েছে। পাশাপাশি ওই ছাত্রীর ঘনিষ্ঠ বান্ধবী উম্মে হানিকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।

এদিকে মুনিরার চিরকুটে লেখা আছে, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেয়া গিফটগুলো ফেরত দেয়া’
ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট

আপডেট সময় ০৫:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬