ডেক্স রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা আমোদ-ফুর্তি করতে পদে আসি নাই। রাজনৈতিক সমঝোতা এবং ঐকমত্য খুবই দরকার।
আমরা বেদনাহত হই যখন বক্তব্যগুলো সাংঘর্ষিক হয়। আমরা চাই, সমঝোতার পথে দলগুলো এগিয়ে যাক, যাতে নির্বাচন শান্তিপূর্ণ হয়।
রোববার (১৭ জুলাই) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে এমন মন্তব্য করেন সিইসি।
সিইসি বলেন, আরেকটা জিনিস বলে যাচ্ছি- অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে, আমাকে হয়তো পদ ছেড়ে যেতে হবে। কারণ নতুন করে সরকার হলে, তার একটা শর্ত থাকবে এই কমিশনে। এ নিয়ে সবাইকে আশ্বস্ত করবেন। ওখানে সামান্যতম কোনো ভয়ভীতি নেই। বলার আগেই পদ ছেড়ে চলে যাবো। যদি শর্ত হয় নতুন নির্বাচন কমিশন অনেক যোগ্যতর লোক দ্বারা হবে, সেটা আমাকে কিন্তু আহ্বান করতে হবে না। আমি চাই সম্প্রীতি, রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য ও সুন্দর নির্বাচন।
আমাদের দিয়ে না, যে কাউকে দিয়ে করানোর জন্য যদি আমাকে এই পদ ছেড়ে যেতে হয়, আমাকে রিকোয়েস্ট করতে হবে না, তার আগেই চলে যেতে পারবো। কাজেই এই ভয় যেন বিএনপি বা অন্য কারও মধ্যে না থাকে। এই পদে কিন্তু আমরা আমোদ-ফুর্তি করতে আসি নাই। কঠিন একটি দায়িত্ব নিয়ে কঠোর পরিশ্রম করতে এসেছি। কঠোর পরিশ্রম করে যাচ্ছি।
এর আগে সিইসি বলেন, অনেক রাজনৈতিক দল বলছে, আমরা নাকি একটি নির্দিষ্ট দলের এজেন্ডা নিয়ে এসেছি। দলটা কারা সেটা আমি বলতে চাচ্ছি না। তবে আমরা বাক্স খুলে দেখেছি। বাক্সের কোথাও এজেন্ডাটা নেই। আমরা এখনো অতটা অসৎ হয়ে পড়ি নাই। আমি সুস্পষ্ট করে বলতে চাই, ভবিষ্যতে চোর হবো না ডাকাত হবো, সেটা বলতে পারবো না।
কিন্তু এজ অব নাও (এখন পর্যন্ত) ওইভাবে কোনো রকমের পক্ষপাতিত্ব বা কারও এজেন্ডা বাস্তবায়ন করার মানসিকতা এখনো আমাদের ভেতরে জন্ম নেয়নি। আমি স্পষ্ট করে জানাতে চাচ্ছি, আমরা তো সমস্যা বন্ধ করতে পারবো না। আপনাদের দায়িত্ব নিতে হবে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 















