ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করার সিদ্ধান্ত: খাদ্যমন্ত্রী

অর্থনীতি ডেক্স : বাজারে অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৬ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমাদের উৎপাদন ঠিক আছে। কিন্তু চালের ওপর অতিরিক্ত চাপ পড়ায় বাজারদরে এর প্রভাব পড়ছে। মজুদদার ও অসাধু ব্যবসায়ীরাও এর সুযোগ নিচ্ছে।

চলমান অভিযান নিয়ে সাধন চন্দ্র বলেন, সার্বিকভাবে নজরদারি ও অভিযান চলতে থাকবে। পাশাপাশি আমরা বেসরকারিভাবে চাল আমদানি করে বাজারে প্রবাহ বৃদ্ধি করবো। এতে করে বাজার নিয়ন্ত্রণে আসবে। এটাই সবার অভিমত এবং সবাই এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, আমরা শিগিগির চাল আমদানি করার বিষয়টি এই মিটিংয়ের রেজুলেশন (বিশ্লেষণ) নিয়ে সামারি রেডি (সারসংক্ষেপ তৈরি) করবো। এরপর এটা প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো, তিনি আবার এনবিআরের কাছে পাঠাবেন।

‘আমরা চাল আমদানি শুল্কমুক্ত করার প্রস্তাব দেবো। তারপর ওনারা (এনবিআর) যেভাবে করেন। এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) হয়ে সরকারি আদেশ (জিও) জারি হবে।’

মন্ত্রী আরও বলেন, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সপ্তাহখানেক লাগতে পারে বা যেভাবে ফাইল গড়াবে, সেভাবে হবে। আমরা তো আমাদের দিক থেকে তাড়াতাড়ি করার চেষ্টা করবো।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করার সিদ্ধান্ত: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২