ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার
নওগাঁর মহাদেবপুর

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

নওগাঁর মহাদেবপুরে আসাদ  (৩০)নামের এক যুবকের মর/দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বন্ধুর ফোনে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরদিন সকালে  (বুধবার)গাছের ডালে তার নিথর দেহ দেখতে পেয়ে ভেঙে পড়েছেন স্বজনরা।

​নিহত আসাদুজ্জামান আসাদ মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের বৌহুতি গ্রামের আছির কবিরাজের ছেলে। স্ত্রী ও আফিয়া জান্নাত নােমর ৫ বছরের  কন্যা সন্তান রয়েছে তার।

​স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে একটি ফোনের কল পেয়ে বাড়ি থেকে বের হন আসাদ। রাত গড়িয়ে গভীর রাত হলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বারবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। সারারাত উৎকণ্ঠায় অপেক্ষার পর বুধবার সকালে সাতগ্রাম খারির পাড়ে একটি গাছে আসাদের মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সাত বছরের শিশু সন্তান ও স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

​নিহতের পিতা আছির কবিরাজ  দাবি করেন, তার সন্তানকে পরিকল্পিতভাবে হ/ত্যা করে এখানে রাখা হয়েছে। তবে কী কারণে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি তিনি।

​খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে এনে রাখা হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

নওগাঁর মহাদেবপুর

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

আপডেট সময় ১২:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬