ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর একজন আরোহী।

বুধবার (১ মে) দিবাগত রাত আড়াইটায় ফুলবাড়ী উপজেলার নিমতলা রহমানিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় শিবনগর ইউনিয়নের বুলবুল আহমেদের ছেলে তাজিম আহমেদ (১৭) ও বাসুদেবপুর গ্রামের অয়েজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান সবুজ (২৬) নিহত হন। এ সময় উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে মো. খালিদ (১৮) গুরুতর আহত হয়েছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, রাতে রহমানিয়া মোড়ে একটি চালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

মোটরসাইকেলটিতে ৩ জন আরোহী ছিলেন। এতে ঘটনাস্থলেই ২ আরোহী নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত একজনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।

ট্যাগস

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ২

আপডেট সময় ১১:২১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481