ঢাকা ১২:২১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বংশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বংশাল প্রতিনিধি : রাজধানীর বংশাল থানার আলুবাজার পুকুর পাড় এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. ইয়াসিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বিপ্লব হোসেন জানান, আলু বাজার পুকুর পাড় এলাকার একটি পুকুরে কয়েকজন শিশু গোসল করার সময় সে পানিতে ডুবে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বংশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২