ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ট্রাকটাপায় স্কুলশিক্ষক নিহত হয়েছেন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে গিয়ে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক বিমল চন্দ্র রায় (৪৬) দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের মৃত ধলু চন্দ্র রায়ের ছেলে। তিনি গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট ইন্দ্রজিত কুমার রায় অনিক বলেন, আমরা দুজন দুটি মোটরসাইকেল নিয়ে ভূশিরবন্দর থেকে একটি বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলাম। কলেজ মোড়ের কাছাকাছি এলে একটি অটোরিকশা বিমলের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এসময় দশমাইল থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। আর মরদেহ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ট্রাকটাপায় স্কুলশিক্ষক নিহত হয়েছেন

আপডেট সময় ১২:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২