ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ’গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন’ স্থাপনে মোদীকে শেখ হাসিনার অভিনন্দন

ডেক্স রিপোর্ট : ভারতের গুজরাটের জামনগরে নতুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহ্যগত স্বাস্থ্যসেবায় স্থায়িত্ব, সমতা এবং উদ্ভাবনে তার দৃষ্টিপাতের প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় আস্থা প্রকাশ করেছেন যে, ভারতে স্থাপিত এই কেন্দ্র গ্লোবাল ট্র্যাডিশনাল হেলথ কেয়ারের জন্য একটি প্রমাণভিত্তিক কেন্দ্রস্থল হিসেবে আবির্ভূত হবে এবং ভারত-বাংলাদেশ যৌথ চিকিৎসা গবেষণার পথ উন্মুক্ত করবে।

তিনি কোভিড-১৯ এর বিরুদ্ধে ভারতের লড়াই এবং টিকাদানের ব্যাপ্তির প্রশংসা করেন। বাংলাদেশ যে একইভাবে কোভিড মহামারিকে সফলভাবে কাটিয়ে উঠেছিল তা তুলে ধরেন।

ট্র্যাডিশনাল মেডিসিনের জন্য গ্লোবাল সেন্টার বিশ্বব্যাপী সুস্থতার কেন্দ্রস্থল হিসেবে আবির্ভূত হতে চলেছে যা ঐতিহ্যগত ওষুধের সঙ্গে সম্পর্কিত ওষুধ এবং গবেষণার উন্নয়নকে উন্নীত করবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতে ’গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন’ স্থাপনে মোদীকে শেখ হাসিনার অভিনন্দন

আপডেট সময় ১০:৫১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২