ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকটিকেট ও সীলমোহর অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ডেক্স রিপোর্ট : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সীলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার গণভবনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এ উদ্যোগে অংশ নিয়ে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডাকটিকেটে সই করে অবমুক্ত করেন তিনি।

১০ টাকার স্মারক ডাক টিকিটের পাশাপাশি ১০ টাকার উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ডাকটিকেট ও সীলমোহর অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২