ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুশীল সমাজের সঙ্গে বৈঠকে ইসি

ডেক্স রিপোর্ট : সুশীল সমাজের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আমন্ত্রিত ৪০ জন বিশিষ্ট নাগরিককে নিয়ে ইসির পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়। কমিশন সচিবালয়ের কনফারেন্স রুমে এ বৈঠক বসে।

বর্তমান আউয়াল কমিশন রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে বিভিন্ন উদ্যোগ নেয়া অংশ হিসেবে এসব বৈঠক জানিয়ে ইসি কর্মকর্তারা বলেন, এরই পরিপ্রেক্ষিতে প্রথম সংলাপে একগুচ্ছ প্রস্তাবনা পেয়েছে ইসি।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- ভোটার ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে ইভিএম ব্যবহার, দলগুলোর সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য পদ পূরণে ব্যবস্থা নেওয়া, ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে ইসির অধীন রাখা ইত্যাদি।

জনসংযোগ পরিচালক জানান, আজকের বৈঠকের বিষয়ে গত ১৫ মার্চ আমন্ত্রণ জানিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের চিঠি দেওয়া হয়েছে।

আজকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খানসহ মোট ৪০ জনকে।

এর আগে গত ১৩ মার্চ ৩০ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপের আয়োজন করেছিল ইসি। যদিও ইসির আমন্ত্রণে ওইদিন সাড়া দিয়ে উপস্থিত ছিলেন মাত্র ১৩ জন।

আগামী ৩০ মার্চ গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসবে ইসি। এরপর নারী নেত্রী ও দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সুশীল সমাজের সঙ্গে বৈঠকে ইসি

আপডেট সময় ০১:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২