ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থতা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার:  অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিএসএমএমইউর ৩১২ নম্বর কেবিনে তিনি ভর্তি হন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে গত ২০১৯ সালের ৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

ভারতের স্বনামধন্য হৃদ্‌রোগ সার্জন দেবী শেঠির পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসা শেষে ১৫ মে দেশে ফেরেন তিনি।

ট্যাগস

অসুস্থতা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি ওবায়দুল কাদের

আপডেট সময় ০২:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১