ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

প্রাণ ডেইরি লিমিটেড পেল সেরা করদাতার সম্মাননা

স্টাফ রিপোর্টার:  সেরা করদাতার সম্মাননা পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড। কোম্পানি পর্যায়ে খাদ্য ও আনুষঙ্গিক ক্যাটাগরিতে প্রাণ ডেইরিকে এ সম্মাননা প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর অফিসার্স ক্লাবে ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরীর হাতে এ সম্মাননা তুলে দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

পুরস্কার গ্রহণ শেষে উজমা চৌধুরী বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠান নিয়মিতভাবে ট্যাক্স ও ভ্যাট প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলছে। এজন্য প্রতিবছর সরকারের পক্ষ থেকে স্বীকৃতি পাচ্ছি যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আনন্দের।

২০০৬ সাল থেকে চালু হওয়া ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদানে এ বছর জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ এর বিধান অনুযায়ী ২০২০-২০২১ করবছরে ব্যক্তি ৭৫ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য ১২ এই তিন ক্যাটাগরিতে যোগ্য করদাতাকে ১৪১টি ট্যাক্সকার্ড প্রদান হচ্ছে।

এছাড়া জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮ এর বিধান অনুযায়ী ২০২০-২০২১ করবছরে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মনোনীত ৫২৫ জন সেরা করদাতার নাম প্রকাশ করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

প্রাণ ডেইরি লিমিটেড পেল সেরা করদাতার সম্মাননা

আপডেট সময় ০১:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১