ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে নওগাঁ সদর থানার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছি শুকরার ভিটা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দোগাছি গ্রামের মৃত ইসমাইল প্রামানিক এর ছেলে মোহাম্মদ আলী (৪০) ও মৃত মজিবর রহমানের ছেলে জামিল হোসেন (৩৬)।

বুধবার ভোর সাড়ে ৫টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওগাঁ সদর থানার বোয়ালিয়া ইউনিয়নের স্থানীয় জনগণের কাছ থেকে ২০২১ সালের ১২ জুলাই সদর থানায় মামলা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদের নেতৃত্বে মঙ্গলবার রাতে দোগাছি শুকরার ভিটা গ্রামে লিটন হোসেনের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে র‌্যাবের সদস্য।

অভিযানে মামলার আসামি মোহাম্মদ আলী ও তার গ্যাং সদস্য জামিল হোসেনকে গোপন বৈঠকের স্থানে ইয়াবা ও গাঁজা সেবনের সময় হাতেনাতে গ্রেফতার করে।

আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তাদের দেয়া তথ্য মতে তাদের বাড়ি থেকে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই এবং মারামারির কাজে ব্যবহৃত পাঁচটি রামদা, আটটি চাপাতি, ছয়টি ধারালো ছুরি, পাঁচটি বাটাল, পাঁচটি ছোট ছুরি, ১টি বিদেশি ছোরা, ১টি বিদেশি তলোয়ার, ছিনতাই করা ১৪টি মোবাইল ও নয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই এবং মারামারিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইন-১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় ১০:৪৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১