ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি:  ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চালক-হেলপারের বিরুদ্ধে।

আহত ওই যাত্রী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।শুক্রবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর গাড়ির চালক মো. হাসান ও হেলপার মো. আশরাফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুলভ বলেন, তর্কাতর্কির জেরে শুক্রবার রাতে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠার পর চালক-হেলপারকে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগী যাত্রী সুস্থ হলে তার কাছ থেকেও ঘটনা সম্পর্কে জানা হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

চট্টগ্রামে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ

আপডেট সময় ১০:৫৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১