ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শিগগিরই আসছে অ্যাপলের ডায়াবেটিস মাপার ঘড়ি

প্রযুক্তি ডেস্ক:  স্মার্টফোনের পর স্মার্টওয়াচের দুনিয়ায় শীর্ষ অবস্থান দখল করে আছে অ্যাপল। অ্যাপলের স্মার্টওয়াচ নানা ধরনের ফিচার নিয়ে নতুন রূপে বাজারে আসছে কিছু দিন পরপরই।

এবার তাদের নতুন সংযোজন ডায়াবেটিস রোগীদের জন্য। স্যাম্পল না দিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ মাপা যাবে নতুন এই স্মার্টওয়াচ দিয়ে।

সম্প্রতি এমনই একটি গ্রহণযোগ্য পদ্ধতি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। ডিজি টাইমস’র বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম উবারগিজমো। অ্যাপল এমন একটি প্রযুক্তি বের করা নিয়ে কাজ করছে বলে জানায় সংবাদমাধ্যমটি। প্রতিষ্ঠানগুলো রক্তের স্যাম্পল ছাড়াই সেন্সরের মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা যাবে।

ধারণা করা হচ্ছে সুঁই ফোটানোবিহীন প্রযুক্তি নিয়ে এ বছরই অ্যাপল ওয়াচ বাজারে আসতে পারে। বিষয়টি গুঞ্জন হলেও এর সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয়। অনেকের দাবি, এক বছরের মধ্যে অ্যাপল ওয়াচ এমন প্রযুক্তি নিয়ে আসবে।

তবে অ্যাপল ওয়াচে অনেক হেলথ ফিচার থাকলেও সেগুলো যেমন মেডিক্যাল যন্ত্রপাতির বিকল্প হতে পারেনি, ঠিক তেমনই এই ফিচারটি এলেও সচেতন রোগীর জন্য ডাক্তারের পরামর্শের কোনো বিকল্প নেই।

ডায়াবেটিস নির্ণয়ের জন্য অ্যাপলের অ্যাপটির নকশা করেছে ডেক্সকম। মাত্র ৫ মিনিটের মধ্যেই এই অ্যাপের মাধ্যমে রক্তের গ্লুকোজের মাত্রা নির্ণয় করা যাবে। স্মার্টওয়াচের মাত্র ২০ ফুট দূরত্বে থাকা অ্যাপল ফোনেও চলবে এই অ্যাপটি।

সূত্র: টেক হার্ডার

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শিগগিরই আসছে অ্যাপলের ডায়াবেটিস মাপার ঘড়ি

আপডেট সময় ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১