ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

দেশের বাজারে আবারও বাড়ল ডলারের মূল্য

দেশের বাজারে আবারও বাড়ল ডলারের মূল্য

স্টাফ রিপোর্টার:  দেশের বাজারে আবারও বাড়ল ডলারের মূল্য। আমদানির জোয়ার ও প্রবাসী আয়ের ভাটায় এ মূল্য বৃদ্ধি হয়েছে বলে জানা যায়।

গত দুই দিনে ডলারের দাম বেড়েছে আরও ছয় পয়সা। তার মধ্যে সোমবারই (১ নভেম্বর) বেড়েছে ৪ পয়সা। অন্য দিকে, খোলা বাজারে গেল কয়েক দিন ধরেই ডলার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৯১ টাকার বিনিময়ে।

জানা যায়। আমদানির জোয়ার ও প্রবাসী আয়ের ভাটার কারণে দিন দিন প্রকট হচ্ছে ডলার সংকট। বাজারে ডলার সরবরাহ করেও দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, আট কর্মদিবস স্থির থাকার পরে আবারও বাড়ছে ডলারের দাম। রবিবার ও সোমবার বেড়েছে ছয় পয়সা। যার মধ্যে সোমবারই বেড়েছে চার পয়সা।

এ দিকে, কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়ানোর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোও ডলারের দাম বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে ৮৫ টাকা ৬৭ পয়সায়। দুদিন আগেও যা বিক্রি হতো ৮৫ টাকা ৬১ পয়সায়। আর নগদ ডলার বিক্রি হচ্ছে প্রায় ৯১ টাকায়।

 গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমেছে প্রবাসী আয়। অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৬৪৭ মিলিয়ন ডলার। মহামারির কারণে আমদানি কমে যাওয়ায় এবং বৈধ পথে প্রবাসী আয় বাড়ায় ডলারের দাম অনেকটা নিয়ন্ত্রিত ছিল।

ট্যাগস

সর্বাধিক পঠিত

শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির

দেশের বাজারে আবারও বাড়ল ডলারের মূল্য

আপডেট সময় ১১:৫৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১