ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় ধাওয়া করে ছুরি দিয়ে যুবককে হত্যা

বগুড়া প্রতিনিধি:বগুড়ায় রীতিমতো প্রকাশ্যে ধাওয়া করে খায়রুল ইসলাম সুমন (২৮) নামে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১১টার দিকে শহরের শেরপুর রোডের কানছগাড়ি এলাকায় এই খুনের ঘটনা ঘটে।

নিহত সুমন রংপুর শহরের সাতগাড়া মিস্ত্রী পাড়ার আব্দুল খালেকের ছেলে। তিনি বগুড়া শহরতলীর সাবগ্রাম এলাকায় থাকতেন এবং নিজস্ব প্রাইভেটকার ভাড়ায় চালাতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার পর থেকেই ওই প্রাইভেটকারটি শেরপুর রোডের কানছগাড়ি এলাকায় উপশম ডায়াগনস্টিক সেন্টারের সামনে অপেক্ষা করছিল।

রাত ১১টার দিকে দুই যুবক গাড়ির সামনে গেলে সুমন গাড়ি থেকে নেমে যান। ওই দুই যুবকের সঙ্গে কথা বলার একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

এ সময় দুই যুবক সুমনকে ছুরিকাঘাত করলে তিনি দৌড়ে একটি ওষুধের দোকানে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেন। ওই দুই যুবকও তার পেছনে সেই দোকানের ভেতরে ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পরপরই পুলিশ নিহতের প্রাইভেট কারটি থানা হেফাজতে নেয়।

বগুড়া সদর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, স্থানীয় নৈশ প্রহরী ও নিহত সুমনের সঙ্গে থাকা এক যুবকের কাছ থেকে হত্যাকাণ্ডর কারণ জানা এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় ধাওয়া করে ছুরি দিয়ে যুবককে হত্যা

আপডেট সময় ০২:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১