ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

বগুড়ার শিবগঞ্জে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাতালকান্দি গ্রামের আলী শেখের ছেলে ট্রাকচালক মো. মিনহাজ (৩৫) এবং একই গ্রামের শাহ আলমের ছেলে মো. ইমরান (২৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি আলুবোঝাই ট্রাক পাকুরতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।এ সময় একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক মিনহাজ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় সহকারী ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। নিহতদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

আপডেট সময় ০১:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫