ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টায় বোনারপাড়া-সান্তাহার রেল লাইনের সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রনি বেগম ছেলেকে নিয়ে সোনাতলার দিকে আসছিলেন। এ সময় তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে সান্তাহার–লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়। এ সময় স্থানীয় ওই ব্যক্তি আহত হন।

সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলে আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করছে।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

আপডেট সময় ০৫:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫