ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ

 নওগাঁ জেলা শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও শতাধিক অসহায় পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ)   নওগাঁ জেলা শাখা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানাপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকারের নেতৃত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে এসব শারদীয় শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মানবতাবাদী চন্দন কুমার দেব।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানাপের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান অন্তর, সদস্য হুমায়ুন কবীর সোহেল, অনি সরকার, ভারতী সরকার।

নওগাঁ গণথিয়েটারের সভাপতি সুবল চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম। নওগাঁ গণবাউলের সভাপতি উজ্জ্বল কুমার মোহন্ত ও সাধারণ সম্পাদক মোঃ মোকলেছুর রহমান সহ মানাপ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উত্তম সরকার বলেন, “বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা ২০০৪ সাল থেকে নাট্য চর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে।

ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” একই সাথে তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে আহ্বান জানান।

ট্যাগস

আপডেট সময় ০৭:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬