ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় নেশার টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা

বগুড়ার শেরপুরে নেশার টাকা না পেয়ে আপন দাদা সাবান আলী ফকির (৬৫) কে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন নাতি। নিহত সাবান আলী ওই গ্রামের মৃত নবির আলী ফকিরের ছেলে।

রবিবার (১৯ অক্টোবর ) সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

অভিযুক্ত নাতির নাম আশিক হোসেন রানা (২৬), সে ওই গ্রামের আবু সাইদ সাইফুলের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত নাতি আশিক হোসেন ওরফে রানা দীর্ঘদিন ধরেই নেশার জন্য পরিবারের কাছে টাকা চাইত। ঘটনার দিন সকালে সে তার দাদা সাবান আলী ফকিরের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় আশিক ক্ষিপ্ত হয়ে ওঠে।

​একপর্যায়ে রাস্তায় একা পেয়ে আশিক হোসেন ওরফে রানা লাঠি দিয়ে তার আপন দাদা সাবান আলী ফকিরের মাথায় আঘাত করে। এতে সাবান আলী ফকির ঘটনাস্থলেই মারাত্মক জখম হন এবং তার মৃত্যু হয়। দাদাকে হত্যার পর অভিযুক্ত নাতি আশিক হোসেন রানা পালিয়ে না গিয়ে নিজেই শেরপুর থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পন করেন।

পুলিশ জানান​ অভিযুক্ত আশিক হোসেন রানা নেশা করতে করতে ভারসাম্যহীন হয়ে পড়েছে এবং পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটিয়েছে।

​শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় চণ্ডিপুর গ্রামজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় নেশার টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৪:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫