ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাইবান্ধায় গাছের সাথে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেলের আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কে উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুস সালাম (২৫) ও পন্ডিতপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে ফুল মিয়া (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই দুই যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে সারাই গ্রামে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই আব্দুস সালামের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা ফুল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মিলন চ্যাটার্জি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাইবান্ধায় গাছের সাথে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেলের আরোহী নিহত

আপডেট সময় ১২:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১