ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার

বিনোদন ডেস্ক বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। রাজের বিরুদ্ধে অভিযোগ তিনি পর্ন ছবি বানিয়েছেন।

পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে সেইসব ছবি ছড়িয়ে দিতেন মুঠোফোনে, এ অভিযোগও এসেছে।

এ বিষয়ে মুম্বাই প্রশাসনের উপর মহল থেকে জানানো হয়েছে, ২০২১-এর ফেব্রুয়ারিতে প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল।

সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। আরও জানা গেছে, ঘটনার মূল ষড়যন্ত্রকারী রাজ। সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণ হাতে রয়েছে মু্ম্বাই পুলিশের।

বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, গ্রেফতারের আগে অর্থ পাচার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অপরাধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করে তাকে।

প্রসঙ্গত, ২০১৩ সালে মৃত গ্যাংস্টার ইকবাল মির্চির সঙ্গে অর্থ পাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ছিল রাজের বিরুদ্ধে। তারই তদন্তে অভিনেত্রীর স্বামীকে সমন পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার

আপডেট সময় ০১:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১