ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সালমান শাহ হত্যা মামলা

আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠিয়েছে পুলিশ

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন মোড় নিয়েছে মামলাটি। মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দেশত্যাগ রোধে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশে মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

ওসি বলেন, “এজাহারে ১১ জনকে নামীয় আসামি ও অজ্ঞাত আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। দেশে থাকা আসামিদের শনাক্ত ও অবস্থান নিশ্চিত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য তাদের নাম ও তথ্য ইতোমধ্যে ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।

গত ২১ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন। এতে আসামিদের মধ্যে রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, অভিনেতা ডনসহ মোট ১১ জন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২০ সালে প্রতিবেদন দেয় যে, সালমান আত্মহত্যা করেছেন। তবে শুরু থেকেই তার মা নীলা চৌধুরী দাবি করে আসছেন, এটি পরিকল্পিত হত্যা ছিল।

নতুন মামলা দায়েরের মধ্য দিয়ে ২৯ বছর পর আবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে ঢালিউডের কিংবদন্তি নায়কের মৃত্যুর রহস্য।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

সালমান শাহ হত্যা মামলা

আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠিয়েছে পুলিশ

আপডেট সময় ০৬:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫