ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রথমবার প্রকাশ্যে দীপিকা-রণবীরের কন্যা

গত বছরের ৮ সেপ্টেম্বর বাবা-মা হয়েছিলেন বলিউডের শক্তিশালী জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। এক বছরে পেরিয়ে গেলেও এতদিন সন্তানের ছবি প্রকাশ করেননি সামাজিকমাধ্যমে। অনুরাগীরা দীর্ঘদিন একরত্তির মুখ দেখার অপেক্ষায় ছিলেন। অবশেষে তাঁদের অপেক্ষা শেষ হলো গেল দিপাবলিতে।

দীপিকা-রণবীর দীপাবলি উপলক্ষে তাদের ভক্তদের একটি বিশেষ উপহার দিয়েছেন। প্রথমবারের মতো, তারা তাদের মেয়ে দুয়ার ছবি প্রকাশ্যে আনলেন। দীপাবলি উপলক্ষে, এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় পারিবারিক ছবি শেয়ার করেছেন, সেখানে দীপিকা এবং রণবীরকে তাদের ছোট্ট মেয়ে দুয়ার সঙ্গে দেখা গেছে। মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি। মাত্র এক ঘন্টায় রিয়্যাক্ট পড়ে ২০ লাখলাখের বেশি! মন্তব্যের বন্যা বইছে ইনস্টাগ্রামে।

ছবিতে দেখা যায় দীপিকার পোশাকের সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। দুজনের পরনে লাল রঙের জমকালো চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দুয়ার মাথার দুই দিকে ঝুঁটি। পাশে রণবীর সিং, সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানিতে দীপাবলির ভাবনায় সাজা।

একটি ছবিতে দেখা যায় দীপিকার কোলে বসে মা-মেয়ে দুজনেই জোড়হাতে প্রার্থনা করছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘দীপাবলির শুভেচ্ছা’।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

প্রথমবার প্রকাশ্যে দীপিকা-রণবীরের কন্যা

আপডেট সময় ০১:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫