ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডেস্ক: মহামারির মাঝে প্রযুক্তিনির্ভর এই যুগে প্রত্যেকেই ভার্চুয়ালি একে অপরের সাথে সম্পৃক্ত। ঘরবন্দি এই সময়ে তাই ব্যাপক হারে বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার।

এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের সুবিধার্থে শিগগিরই নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ট্যাপ টু জয়েন নামে নতুন এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা যে কোনো সময়, যে কোনো গ্রুপ ভয়েস কলে যোগ দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। খুব শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস কলে কাউকে ইনভাইট করা হলে, তিনিও সহজেই যোগ দিতে পারবেন।

এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস কলে একসাথে তিন বা তার থেকে বেশি মানুষকে যোগ করা যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেই কল এতদিন পর্যন্ত কোনো গ্রুপ মেম্বার মিস করলে, তাকে আবার ম্যানুয়ালি সেখানে অ্যাড করতে হতো।

তবে এবার যখন খুশি ট্যাপ টু জয়েন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা যে কোনো মুহূর্তে যে কোনো গ্রুপ ভয়েস কলে যোগ দিতে পারবেন।

সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ কল ব্যবহারকারীরা মিস করে গেলে, তাদের আর মিসড্ কল দেখানো হবে না। তার পরিবর্তে একটি ইন্ডিকেটর থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি সেই গ্রুপ কলে যোগ দিতে পারবেন।

এ দিকে, আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস কলের ইন্টারফেস আরও সুন্দর করা হচ্ছে। যা দেখতে অনেকটাই অ্যাপল ফেসটাইমের মতো হতে চলেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ

আপডেট সময় ০৫:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১