ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

“পিআইবি”র নতুন চেয়ারম্যান এনামুল হক চৌধুরী

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান এনামুল হক চৌধুরী

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন দি ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ জুন) পিআইবি পরিচালনা বোর্ড গঠন করে তথ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। চেয়ারম্যানসহ মনোনীত সদস্যরা মনোনয়নের তারিখ থেকে দুই বছর দায়িত্ব পালন করবেন।

এর আগে পিআইবির চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খানের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন এনামুল হক।

এনামুল হক চৌধুরী এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দ্য ইন্ডিপেন্ডেন্ট, নিউজ টুডে, রয়টার্স, দেশ টিভি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন।

পিআইবির নতুন পরিচালনা বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন- তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থবিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মনোনীত যুগ্ম সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি।

এছাড়া তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, দৈনিক সমকালের সম্পাদক মুস্তাফিজ শফি, দি বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ সাহাব উদ্দীন, ডিবিসি নিউজ টেলিভিশনের প্রধান সম্পাদক এম. মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ, বিএফইউজের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী।

পিআইবি মহাপরিচালক এই বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

“পিআইবি”র নতুন চেয়ারম্যান এনামুল হক চৌধুরী

আপডেট সময় ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১