ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল, মূল প্রতারকসহ আটক ৪

স্টাফ রিপোর্টার, নওগাঁ:  নওগাঁয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ডিজি, কোস্টগার্ডের ডিজি, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি ছাড়াও অন্যান্য বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানো প্রতারক চক্রের মূল হোতা অসীম হোসেনসহ (২০) ৪ জনকে গ্ৰেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সকালে এনএসআই এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। সোমবার (২১ জুন) সন্ধ্যা ৭টায় এনএসআই এবং ডিবি যৌথ অভিযান চালিয়ে মান্দা উপজেলার কশব ইউনিয়নের পলাশবাড়ী ও পাঁজরভাঙ্গা থেকে তাদের গ্রেফতার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) প্রতারক অসীম হোসেন প্রধানমন্ত্রী এবং এনএসআইয়ের মহাপরিচালকসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন অফিসে ডিও লেটার পাঠানোর তথ্য জানতে পারে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিবিড় পর্যবেক্ষণে রেখে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়।

পরবর্তীতে এনএসআই ও পুলিশ সুপারের কার্যালয়ের সার্বিক সহযোগিতায় জেলা এনএসআই নওগাঁর নির্দেশনায় অভিযান চালিয়ে তাদের গ্ৰেফতার করা হয়। এছাড়াও এই অভিযানে ঢাকা থেকে এনএসআই’র বিশেষ একটি টিম কাজ করেছে।

এসময় গ্ৰেফতারদের কাছ থেকে প্রতারণার কৌশল সম্পর্কে তথ্য প্রাপ্তির পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত নানাবিধ নথিপত্র, দুটি মোবাইল ফোন এবং একটি হার্ডডিস্ক, বিভিন্ন দপ্তরে পাঠানোর উদ্দেশে প্রস্তুতকৃত ডিও লেটারের কপি জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়-প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তাদের কৃতকর্ম স্বীকার করেছেন। গ্রেফতার আসামি অসীম হোসেনের বিরুদ্ধে পেনাল কোড এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানানো হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল, মূল প্রতারকসহ আটক ৪

আপডেট সময় ১২:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১