ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন

 দিনাজপুর  প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (২১ জুন) সকাল ৯ টায় ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ নাম্বার বুথে তিনি ইভিএম এর মাধ্যমে মেয়র ও কাউন্সিলর পদে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রথমবারের মত ইভিএমে ভোট দিলাম। খুবি সুন্দর একটা পদ্ধতি এবং একবারেই সময় নষ্ট হচ্ছে না। ঝামেলাও কম। এখানে ভোট নষ্ট হওয়ার কোন সুয়োগ নেই। ভোট শেষে খুব দ্রুতই ফলাফলটা পাওয়া যায়। সবাই খুব দ্রুত ভোট দিচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেতাবগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, আওয়ামী লীগের সময় ১৯৯৬ সালে এই পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়েছে। গত ১২ বছরে এই পৌরসভার যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা অবিস্মরণীয়। শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে এই অভূতপূর্ব উন্নয়ন হওয়ায় জনগণ আওয়ামী লীগের প্রার্থী আসলামকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করবেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফ আফজাল জানান, ৫নং ওয়ার্ডের ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মন্ত্রী মহদোয় সকাল ৯ টায় কেন্দ্রে প্রবেশ করে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন

আপডেট সময় ১১:৩১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১