ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় সড়কে ঝরে গেল ২ জনের প্রাণ

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলার বাদলঘাটা গ্রামের সাইদুর রহমান (৩৫) ও আলফাজ (৩২)।

শুক্রবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইদুর রহমান ও আলফাজ একটি মোটরসাইকেল ধার করে কুসুম্বায় গিয়েছিলেন।

সেখান থেকে বাড়িতে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে কুসুম্বার একটি ব্রিক ফিল্ডের পাশে মহাসড়কে অজ্ঞাত যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তার পাশে ছিটকে পড়েন।

এতে একজনের বুকের বাম পাশে মারাত্মক জখম হয় এবং অন্যজনের মাথায় আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মেহেদী হাসান বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় সড়কে ঝরে গেল ২ জনের প্রাণ

আপডেট সময় ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১