ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় সংঘবদ্ধ চোরচক্রের নারীসহ আটক ৫

পুলিশের হাতে আটক চোর চক্রের সদস্যরা

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ   নওগাঁয় সংঘবদ্ধ চোরচক্রের ৩ নারী সহ ৫ জনকে গ্রেফতার ও চুরি যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার উত্তর চেলোপাড়া গ্রামের মৃত আলমের ছেলে সেলিমউদ্দিন (২৪), একই এলাকার মুকুলের ছেলে আরিফ হোসেন (২৫), মৃত আবদুল লতিফের মেয়ে ঋতু খাতুন(৪৫), হানিফের মেয়ে সেলিনা খাতুন(৩৮) ও রফিকের মেয়ে আয়শা আকতার(৩২) কে  গ্রেফতার করে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার জানান, পুলক কুমার কুন্ডুর অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার দুপুর ১২টায় এক্সট্রিম ব্যাংক নওগাঁ শাখা থেকে ৫০ হাজার টাকা ৪ টি বান্ডিল সর্বমোট ২ লক্ষ টাকা উত্তোলন করে দুই পকেটে রাখে এবং পূর্বালী ব্যাংকে টাকা গুলো জমা দেয়ার উদ্দেশ্যে রওনা হলে শহরের বাটার মোড় ডক্টরস্ ফুডস্ নামক দোকানের সামনে ভীড়ের মধ্যে ধাক্কা দিয়ে প্যান্টের ডান পকেট থেকে কৌশলে নগদ ৫০ হাজার টাকা চুরি করে নেন।

এ অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম দিক নির্দেশনায় এক ঘণ্টার মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫০ হাজার টাকা সহ চোরচক্রের ৫ সদস্য কে গ্রেফতার করে পুলিশ।  তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এ কে এম মামুন খান চিশতী, সহকারী পুলিশ সুপার জেলা বিশেষ শাখা (ডিএসবি) সুরাইয়া খাতুন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সাইদ,সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, সদর থানা পুলিশ পরিদর্শক তদন্ত ফয়সাল বিন আহসান, এস আই নাজমুল জান্নাত সাহা ও তৌহিদুল ইসলাম প্রমুখ সহ পুলিশে বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে এবং  গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় সংঘবদ্ধ চোরচক্রের নারীসহ আটক ৫

আপডেট সময় ০৪:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১