ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চার দশকের জলবায়ু পরিবর্তন দেখুন গুগল আর্থের ‘টাইমল্যাপসে’

জলবায়ু পরিবর্তন খালি চোখে দেখা গেলেও স্যাটেলাইটের ‘গুগল আর্থে’ নিখুঁতভাবে ধরা পড়েছে যুগ যুগ ধরে কীভাবে পৃথিবী পরিবর্তিত হচ্ছে।

জলবায়ুর ভয়াবহ বিপর্যয়ের মুহূর্তে পৃথিবীর পরিবর্তনের সেই  রুঢ় রূপের চিত্রই ফুটে উঠেছে গুগল আর্থে।

গুগল নিয়ে এসেছে নতুন ফিচার ‘টাইমল্যাপস।’ গুগল আর্থে এই টাইমল্যাপস দেখতে ব্যবহারকারীকে সার্চ বারে গিয়ে স্থানের নাম উল্লেখ করতে হবে। এই টাইমল্যাপস ব্যবহারকারীকে নিয়ে যাবে ৩৭ বছর আগের পৃথিবীতে। যেখানে সুস্পষ্টভাবে দেখা যাবে কীভাবে মানুষের কারণে প্রকৃতি দিনে দিনে এত বৈরী হয়েছে। প্ল্যাটফর্মটিতে ফোরডিতে দেখা যাবে বিভিন্ন স্থানের ছবি। বছর বছর কীভাবে হিমবাহ গলেছে, বনাঞ্চল ধ্বংস হয়েছে, দাবানলে পুড়েছে একরের পর একর বন। পৃথিবীর সব স্থানে কার্বনের পদচিহ্ন স্পষ্ট।

গুগল আর্থের ব্যবহারকারীরা আরও দেখতে পাবেন, গত ৪ দশকে জলবায়ু পরিবর্তনের কারণে কীভাবে পৃথিবীর রূপ বদলেছে। কীভাবে বরফে ঢাকা সাদা শুভ্র অঞ্চল গলে পনি হয়ে বরফ শূন্য হয়ে গেছে। সবুজে ঘেরা বনাঞ্চলগুলো কিভাবে ফাঁকা হয়েছে। জ্বালানি কীভাবে প্রকৃতিকে গিলে খাচ্ছে। উষ্ণায়নের কারণে পৃথিবীর সৌন্দর্যই যে বিলুপ্তির পথে যাচ্ছে, দূষণে নীল পানি কীভাবে রং বদলেছ, সবকিছুই দেখা যাবে গুগল আর্থে।

টাইমল্যাপসটিতে একসঙ্গে বিভিন্ন স্যাটেলাইট থেকে নেওয়া ২ কোটি ৪০ লাখ ছবি একত্রিত করা হয়েছে। এ ছবিগুলো ১৯৮৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তোলা। গুগল ক্লাউডে এ ছবিগুলো আপলোড করতে ২০ লাখ ঘণ্টা লেগেছে। কাজ করেছে হাজার হাজার মেশিন। গুগল এ প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে নাসার সঙ্গে। সঙ্গে কাজ করেছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত এটি পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও।

গুগল জানায়, সব ছবি একসঙ্গে করে একটি টাইমল্যাপস ভিডিও বানানো হয়েছে। ভিডিওতে দেখা যাবে সময়ের পরিক্রমায় উপকূলীয় এলাকাগুলোর কী বেহাল দশা হয়েছে আর শহরগুলো কীভাবে প্রকৃতির স্থান দখল করেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চার দশকের জলবায়ু পরিবর্তন দেখুন গুগল আর্থের ‘টাইমল্যাপসে’

আপডেট সময় ১১:০০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১