ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আবহাওয়া ডেক্সঃ  দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝরো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ খুলনাসহ দেশের তিনটি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

১১ মার্চ রাতে এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় শুক্রবার (১২ মার্চ) খুলনা, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ দিকে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। তবে নদী বা সমুদ্রবন্দরে কোনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই এবং কোনো সতর্কতা সংকেত দেখাতে বলা হয়নি।

অন্যদিকে, শনিবার (১৩ মার্চ) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলায়, ২৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আপডেট সময় ০৪:১৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১