ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারে লেনদেনে সূচকের মিশ্র ভাব

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে

অর্থনীতি ডেক্সঃ   দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (১০ মার্চ) লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে এক পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯১ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক তিন পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক দুই পয়েন্ট কমে যথাক্রমে ১২৬৯ ও ২১৬৩ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৬৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এই সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৯টি কম্পানির শেয়ারের দর।

সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো লুব-রেফ বাংলাদেশ, লাফার্জহোলসিম, বেক্সিমকো লিমিটেড, রবি, সামিট পাওয়ার, বিএটিবিসি, এসএস স্টিল, লংকাবাংলা, বেক্সিমকো ফার্মা ও ব্র্যাক ব্যাংক।

লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক কমে ১০ পয়েন্ট। এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে সূচক আরো তিন পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০ টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭৯ পয়েন্টে অবস্থান করে।

এদিকে, লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট কমে ১৬ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এইসময়ে  ২৬টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৩১টি কম্পানির দর। আর ২০টি কম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারে লেনদেনে সূচকের মিশ্র ভাব

আপডেট সময় ০৬:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১