ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ময়মনসিংহে কবর খুঁড়তে গিয়ে নিজেই হলেন লাশ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

বাবুল মিয়া নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের মৌজ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল সদর ইউনিয়নের (৭ ওয়ার্ড) ভাটিসাভার বিলপাড় গ্রামের ইউপি সদস্য আ. হালিম।

তিনি বলেন, নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) মারা যান।

বুধবার সকালে তাদের পারিবারিক কবরস্থানে বাবুল মিয়া কবর খুঁড়তে গেলে কোদাল দিয়ে মাটিতে দুই থেকে তিনটি কোপ দিতেই মাটিতে ঢলে পড়েন বাবুল মিয়া।

পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে বাবুল মিয়ার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহামুদুর রশিদ বলেন, বাবুল মিয়া হাসপাতালে আনার আগেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে কবর খোঁড়ার সময় হঠাৎ স্ট্রোক করে মারা যেতে পারেন তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ময়মনসিংহে কবর খুঁড়তে গিয়ে নিজেই হলেন লাশ

আপডেট সময় ০৪:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১