ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান মতিনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তার স্ত্রী ফৌজিয়া খানম।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর তিনি শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার আনিসুর রহমান কবীরের কাছে মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এ প্রসঙ্গে প্রার্থী ফৌজিয়া খানম বলেন, দীর্ঘদিন ধরে তার স্বামী মেয়রের দায়িত্ব পালন করেছেন। খুব কাছ থেকে তিনি স্বামীর জনসেবা করা দেখেছেন।

তারও ইচ্ছা জনসেবা করার। এ জন্য এবার তিনি নিজেই স্বামীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি শেষ পর্যন্ত নির্বাচনে লড়বেন।

স্ত্রীর প্রার্থী হওয়া প্রসঙ্গে মতিয়ার রহমান মতিন বলেন, তার শখ হয়েছে, তিনি ভোট করবেন। তাই বাধা দেয়নি।

স্বামী-স্ত্রী মিলে প্রার্থী হওয়া প্রসঙ্গে শিবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম প্রামাণিক বলেন, ‘বিএনপি দলীয় প্রার্থীর বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা চলমান রয়েছে।

যাচাই-বাছাইকালে হয়তো তার মনোনয়ন বাতিল হতে পারে, এমন আশংকা থেকেই তিনি হয়তো স্ত্রীকেও প্রার্থী করেছেন।

শিবগঞ্জে বিএনপির পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবিএম কামাল সেলিম বলেন, বিএনপির দলীয় প্রার্থীর স্ত্রী কী কারণে প্রার্থী হয়েছেন, তা জানা নেই। এ বিষয়ে দলীয় ফোরামে কোনো আলোচনাও হয়নি।

শিবগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান কবীর বলেন, মেয়র পদে ছয়জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপি প্রার্থী মতিয়ার রহমান মতিন ও তার স্ত্রী ফৌজিয়া খানম রয়েছেন।

এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ১১জন ও পুরুষ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।উল্লেখ, রোববার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১০ জানুয়ারি প্রত্যাহার এবং ৩০ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই

আপডেট সময় ০৭:৫২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১