ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

র‍্যাবের অভিযানে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ আটক ৪

প্রতীকী ছবি

অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায় মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ও সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত চারজন হলেন বাছির উদ্দিন ওরফে কাজল (৫২), মঞ্জু (৪১),  অপু (৪২) ও মূলহোতা মহিউদ্দিন (৫১)।

র‌্যাব-৩ জানায়, রওশন আক্তার রিনা নামে এক ভুক্তভোগী জানান একটি চক্র ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানো কথা বলে নগদ ৫ লাখ টাকা নিয়ে তার মেয়ের জামাই সালাহউদ্দিনকে ট্যুরিস্ট ভিসায় দুবাই পাঠিয়ে দেয়।

এরপর ঘানা হয়ে ফ্রান্সে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে ৬ লাখ টাকা নিয়ে ভারত থেকে ঘানার জাল পর্যটন ভিসা সংগ্রহ করে তাকে ঘানায় পাঠিয়ে দেয়। ঘানায় পৌঁছার পর মানবপাচারকারী চক্র তাকে অপহরণ করে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে। ধাপে ধাপে ১১ লাখ টাকা পরিশোধ করার পরও ভিকটিমকে মুক্ত না করলে বিষয়টি তিনি র‌্যাবের কাছে অভিযোগ করেন।

র‌্যাব-৩ এর অধিনায়ক র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রাকিবুল হাসান, এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই করে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

র‍্যাবের অভিযানে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ আটক ৪

আপডেট সময় ১০:০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১