ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সাদ্য নির্মিত সেতু

গাইবান্ধা প্রতিনিধিঃ  গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কোমরপুর ইউনিয়নের বুজরুক পাকুরিয়া গ্রামে একটি সেতু নির্মাণ করা হলেও নির্মিত হয়নি সংযোগ সড়ক। এতে করে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।

পলাশবাড়ি-সাদুল্যাপুর সংযোগ সড়কের খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাশ দিয়ে বুজরুক পাকুরিয়ার বিরামহীনপুর থেকে বুজরুক পাকুরিয়ার ঈদগাহ মাঠ সড়কে দুই এলাকার স্থানীয় মানুষদের সুবিধার্থে এই সেতুটি নির্মাণ করা হলেও নির্মিত হয়নি সংযোগ সড়ক।

জানা গেছে, প্রায় দুই যুগ আগে এস ডি এফ প্রকল্পের আওতায় বুজরুক পাকুরিয়ার খালের উপর আরসিসি সেতু নির্মাণ করা হয়। কিন্তু এসডিএফসহ সরকারি কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করছে না।

এ ব্যাপারে সাদুল্যাপুর এলজিইডির (এসও) হান্নান জানান, অনেক আগে এসডিএফ প্রকল্পের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করার কারণে এলজিইডি থেকে সড়কের কাজ করা হয়নি। ওটা এসডিএফ প্রকল্পের কাজ।

গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সাদ্য নির্মিত সেতু

আপডেট সময় ০৫:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০