ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কারাগারে মা-বাবা, আদালত চত্বরে দুই শিশুর কান্না

ভিডিও থেকে নেওয়া ছবি

স্টাফ রিপোর্টারঃ  আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে ৩ বছরের টুম্পা। প্রতিবেশীর হাত ধরে বাবা মো. তোফায়েল ও মা ওয়াসিমা খাতুনকে কারাগার থেকে বাড়ি নিয়ে যেতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) পা রাখে আদালতে।

আদালতে মা-বাবাকে একটু কাছে পেতে কান্না যেন থামছিল না এই দুই শিশুর। কিন্তু জামিন হলো না মা-বাবার। তাই সেই প্রতিবেশীর হাত ধরেই বাড়ি ফিরতে হলো শিশু দুটির।

জানা গেছে, নানী মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও তার স্বামী তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের মামলা করেন। আর এ মামলায় গত শুক্রবার থেকে কারাগারে শিশুদের বাবা-মা। সেই থেকে শিশুদের দেখার কেউ নেই। পাঁচদিন ধরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন তারা।

বংশালের নিজ বাসার প্রতিবেশীদের ঘরেই আশ্রয় নিয়েছে দুই শিশু। তাদের হাত ধরেই মঙ্গলবার ২ ভাই বোন বাবা-মায়ের জামিনের জন্য বিচারক মো. মামুনুর রশিদের আদালতে যান। কিন্তু এদিন দুই শিশুটির বাবা-মাকে জামিন দেননি বিচারক। উল্টো শিশুরা আদালতের ভেতরে কান্না করায়, দায়িত্বরত এক পুলিশ সদস্যকে শোকজ করেছেন আদালত।

এ মামলার আইনজীবী ইসমাইল হোসেন পাটোয়ারী জানান, দুই শিশুর বাবা-মায়ের জামিন না হওয়ায় তাদের ভবিষ্যত অনিশ্চিত। স্বজনদের কেউ কাছে না থাকায় প্রতিবেশীদের কাছে দুধের দুই শিশু কতদিন থাকবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সেইসাথে দুই শিশুর বাবা-মায়ের মুক্তি পেতে জামিনের জন্য আবারও আদালতে আবেদন করবেন বলেও জানান এই আইনজীবী।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কারাগারে মা-বাবা, আদালত চত্বরে দুই শিশুর কান্না

আপডেট সময় ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০