ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অবৈধ অস্ত্র ও মাদকসহ গোল্ডেন মনির আটক

ছবি: গোল্ডেন মনিরের বাসায় র‍্যাবের অভিযান।

অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে রাজধানীর মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাসায় অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ অস্ত্র ও মাদকসহ মনিরকে তার বাসা থেকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

অভিযানে গোল্ডেন মনিরের ছয়তলা ভবনের একটি ফ্লোর থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুরু হয় অভিযান। মনিরের ব্যবসাপ্রতিষ্ঠানেও অভিযান চালানো হচ্ছে।

র‌্যাব সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের অন্যতম সহযোগী ছিলেন। এছাড়াও তিনি স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রের অন্যতম সদস্য বলেও জানা গেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অবৈধ অস্ত্র ও মাদকসহ গোল্ডেন মনির আটক

আপডেট সময় ১০:৪৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০