ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

পুঁজিবাজারে কমেছে বিদেশিদের লেনদেন

তিন মাস ইতিবাচক ধারায় লেনদেনের পর হঠাৎ অক্টোবর মাসে বিদেশি ও প্রবাসীদের অংশগ্রহণ কমে প্রায় অর্ধেক নেমে এসেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, অক্টোবর মাসে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে মাত্র ৫১২ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। এর আগের মাস সেপ্টেম্বরে লেনদেন হয়েছিল ৯৭১ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিদেশিদের লেনদেন কমেছে ৪৫৯ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন কমিশনের নেতৃত্বে ‘পুঁজিবাজার ভালো থাকবে’—এই প্রত্যাশায় নতুন করে বিদেশিরা বাজারে আসতে শুরু করেন, কিন্তু বড় মূলধনী ভালো কম্পানির শেয়ারের দাম বৃদ্ধির চেয়ে ছোট ছোট কম্পানির শেয়ারের দাম বাড়ায় এখন তাঁরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

তাঁরা বলছেন, দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখনো নিষ্ক্রিয়। আর বিদেশি বিনিয়োগকারীদের অবদান মাত্র ৩ শতাংশ। সুতরাং এই পুঁজিবাজার চলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশগ্রহণে। ফলে বিদেশিরা পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে চলে গেলেও বড় ধরনের কোনো প্রভাব পড়বে না।

ডিএসইর তথ্য মতে, অক্টোবর মাসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭ হাজার ৩৯ কোটি ৭৮ লাখ ছয় হাজার টাকা। এর মধ্যে বিদেশিদের লেনদেনের পরিমাণ ৫১২ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ অক্টোবর মাসে পুঁজিবাজারে বিদেশিদের অবদান মাত্র ৩.০১ শতাংশ।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, ‘দ্বিতীয় দফা করোনার শঙ্কায় বিদেশিরা নতুন বিনিয়োগ করছেন না। তবে এটি বেশি সময় থাকবে না। আমার আশা, হয়তো এক মাস পর আবার তাঁরা পুঁজিবাজারে অংশগ্রহণ করবেন।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

পুঁজিবাজারে কমেছে বিদেশিদের লেনদেন

আপডেট সময় ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০