ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

হারিকেন ‘লোটা’র আঘাতে বিধ্বস্ত মধ্য আমেরিকা

ভয়াবহ ঘূর্ণিঝড় ইটার প্রভাব না কাটতেই আরও বেশি শক্তিশালী ঝড় লোটা আঘাত হেনেছে মধ্য আমেরিকায়। স্থানীয় সময় সোমবার রাত রাড়ে ১০টার দিকে ক্যাটাগরি চার মাত্রার শক্তি নিয়ে নিকারাগুয়ার হাওলওভার শহরে আঁছড়ে পড়ে ঘূর্ণিঝড় লোটা।

এ সময় তার বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৫৫ মাইল।

সৌভাগ্যবশত ভূপৃষ্ঠে আঘাত হানার পরপরই শক্তি কমে যায় আয়োটার। মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রতিঘণ্টায় ৮৫ মাইল বেগে নিকারাগুয়ার উত্তরাঞ্চল পার হয়েছে ঝড়টি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) তথ্যমতে, চলতি বছর আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল হারিকেন লোটা। একপর্যায়ে ক্যাটাগরি পাঁচে পৌছেছিল সেটি।

এনএইচসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবারও নিকারাগুয়ায় তাণ্ডব চালাবে হারিকেন লোটা। এরপর বিকেলে ধীরে ধীরে সেটি হন্ডুরাসের দিকে এগিয়ে যাবে। বুধবার রাত নাগাদ এর শক্তি শেষ হয়ে আসবে বলেও জানিয়েছে সংস্থাটি।

মাত্র সপ্তাহ দুয়েকের ব্যবধানে মধ্য আমেরিকায় আঘাত হানা দ্বিতীয় শক্তিশালী ঝড় হচ্ছে লোটা। এর আগে গত ৩ নভেম্বর ক্যাটাগরি চার মাত্রার শক্তি নিয়ে অঞ্চলটিতে তাণ্ডব চালিয়েছিল হারিকেন ইটা।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

হারিকেন ‘লোটা’র আঘাতে বিধ্বস্ত মধ্য আমেরিকা

আপডেট সময় ০৯:২২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০